২৬ মে ২০২৩


সিলেটের ম্যাচে আশা জাগিয়েও হারল বাংলাদেশ

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ৭০ রানে ৫ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে ব্রেন্ডন কিং এবং জশুয়া ডি সিলভার ৭৬ রানের জুটিতে সে সম্ভাবনা মিলিয়ে যায় অনেকটা। টাইগার দলটির সম্ভাবনার দুয়ার আবার খুলে যায় ৪ রানের ব্যবধানে দুই উইকেট পড়ায়। শেষ ৩ উইকেটে তখন ৪০ রান দরকার ছিল সফরকারীদের। আকিম জর্ডানকে নিয়ে সেটা নির্বিঘ্নে পেরিয়ে যান জশুয়া ডি সিলভা।

সিলেট একাডেমি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল জশুয়া ডি সিলভার দল।

শেয়ার করুন