২০ মে ২০২৩


নকল নবিস সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠন

শেয়ার করুন

ডেস্ক নিউজ: সিলেট সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জজকোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ‍্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদের উপস্হিতিতে নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি হেমায়েত উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন যুব লীগের সিলেট জেলা সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভি পি শামিম আহমদ, এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন,ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক শামিনুর রহমান সৈকত প্রমুখ।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা ও ইত্যাদি’র নিয়মিত অভিনয়শিল্পী বেলাল আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রোকশানা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিসবৃন্দ ও নকল নবিসের সাবেক নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন