৩ মার্চ ২০১৮


কুবি ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা এ বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক-১ স্বজন বরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদী ও গোলাম দস্তগীর ফরহাদ।

উল্লেখ্য গত বছরের ২৬ মে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি এবং রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে ২২ নভেম্বর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

(আজকের সিলেট/৩ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন