৮ মে ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, কানিশাইল রাস্তার পাশে এক নবজাতকের লাশ দেখে জনতা ভীড় করে। পরে ঘটনাটি থানায় জানানো হলে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথি ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও আলামত সংগ্রহ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে মৃত এক নবজাতক পাওয়া গেছে। কিন্তু এজন্য কারা দায়ী, তা এখনো জানা যায়নি।