৭ মে ২০২৩


হবিগঞ্জে এবার সরকারিভাবে হজযাত্রী বেড়েছে তিন গুণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : এবার পবিত্র হজ পালনে যাওয়ার জন্য হবিগঞ্জ থেকে সরকারিভাবে ২৩ জন ও বেসরকারিভাবে ১৪৮ জনসহ মোট ১৭১ জন আবেদন করেছেন। গত বছর জেলাটি থেকে সরকারিভাবে হজ পালন করেছেন আটজন। এবার তা বেড়ে তিনগুণ হয়েছে।

রোববার হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার পর্যন্ত সরকারিভাবে আবেদনকারী ২৩ জন ও বেসরকারিভাবে ১৪৬ জনের তথ্য ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনকারীদের প্রত্যেকের সরকারি ফি লেগেছে ৬ লাখ ৮৩ হাজার টাকার কিছু বেশি।

তিনি আরও জানান, রোববার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আবেদনকারীদের প্রশিক্ষণ প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৭১ জন হজযাত্রী বিষয়ে প্রশিক্ষণ নেবেন। আগামী ৮-১২ জিলহজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন