৩ মে ২০২৩
মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে সৌরভ দাশ (২১) নামের এক ছাত্রের প্রাণ গেল। নিহত সৌরভ বানিয়াচং শচীন্দ্র ডিগ্রি কলেজের ইন্টারের দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার সুজাতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক জয়ধর দাশের পূত্র। বুধবার বিকেল ৫ টার দিকে চন্ডিপুর হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সৌরভ ও তার বাবা বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে ছিলেন এ সময় তার উপর বজ্রাঘাত হয়। এতে তিনি গুরুত্ব আহত হলে। পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোল্লা আবেদুর রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।