২৭ ফেব্রুয়ারি ২০১৮

জুনায়েদুর রহমান, কানাইঘাট থেকে: সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপি ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোজ সোমবার স্থানীয় চতুল বাজারে ইউপি ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৫নং বড়চতুল ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম আফতাব আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক মো: দেলোয়ার শিকদার, উপ-সমাজ সেবা সম্পাদক আদিলুর রহমান সরফরাজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুৎফুর রহমান ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলি (চাচাই)।
এতে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নে ছাত্রলীগের কোনো কমিটি হয়নি। তারা দীর্ঘ দিন পর একটি কমিটির মাধ্যমে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা করেন। এছাড়া বক্তরা বিভিন্ন গ্রুপের রাজনীতির উর্দ্ধে উঠে দেশ, জাতি ও দলীয় স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
বেলা ৩:০০ ঘটিকায় তিলাওয়াতের মাধ্যমে উক্ত কর্মী সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কর্মী সভায় ৫নং বড়চতুল ইউপি ছাত্রলীগের প্রায় চার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সদস্য আবদুল হেকিম শামিম, কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মীর আব্দুল্লাহ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ ও মামুন রশীদ, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সামসুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এ এইচ এম রাজ্জাক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা মো: আব্দুল্লাহ, নাজমুল ইসলাম, হাবিবুল্লাহ, দুলাল আহমদ, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ সিদ্দিকী, আশফাক আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল আহমদ, এম.ডি জুবেল আহমদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক কামরুল আহমেদ, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মো: ইমন আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সুলতান আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আলী রাজা, রুমেল আহমদ, ছাত্রলীগ নেতা এম মারওয়ানুল করিম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহিদুল আলম পারুল, রাজ তালুকদার জাবলু, দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ, শাকিল আহমেদ, ছাত্রলীগ নেতা রুহুল, ফয়সল, কাওসার, ইমরান, রায়হান, এম আদিল, বিশ্বজিৎ, এম রুহেল, রায়হান (২), শিমুল, কিবরিয়া, তাহের, সাহেদ, অাবুল, হারিছ প্রমুখ।