২ মে ২০২৩


ওসমানীনগর থানার নতুন ওসি মাছুদুল আমিন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে মাছুদুল আমিনকে। তিনি এর আগে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন । গত কয়েক মাস পূর্বে তাকে ওসমানীনগর থানা থেকে বিয়ানীবাজার থানায় একই পদে বদলি করা হয়।

সোমবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা কালে তাকে বদলি করে ওসমানীনগর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। এবং একই আদেশে ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিনকে এসএমপির মোগলাবাজার থানায় বদলি করা হয়।

ওসমানীনগর থানার নবাগত ওসি মাছুদুল আমিন সোমবার রাতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শেয়ার করুন