২৭ ফেব্রুয়ারি ২০১৮


শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-শহরের শাপলাবাগ এলাকার মৃত ফুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩০) ও ভানুগাছ রোডের মৃত লতিফ মিয়ার ছেলে রাসেদ মিয়া (২০)।

মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটকের বিষয়টি দুপুর আড়াইটার পর নিশ্চিত করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/২৭ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন