২৭ ফেব্রুয়ারি ২০১৮

বিয়ানীবাজার প্রতিনিধি ॥ বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের রুহেল মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গত রোববার দিবাগত রাতে একদল চোর ঘরে প্রবেশ করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও ১২/১৩ টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন বাড়ির মালিক মাস্টার দেলোয়ার হোসেন।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকেই এলাকায় চুরি, ডাকাতির আতংক দেখা দিয়েছে। পুলিশ জড়িত কাউকে সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো.শাহজালাল মুন্সী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় বাড়ির লোকজন থানায় মামলা করেনি। তিনি বলেন, চুরির সাথে জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।