২৯ এপ্রিল ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ হাওরে কৃষকদের ফসল ঘরে তুলতে সহায়তায় ধান কেটে ফসল ঘরে তুলে দিলো সুনামগঞ্জের জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে সদর উপজেলার লালপুর কৃষক রহমত আলীর ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমেদের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের চানপুর গ্রামের খরচার হাওরে ৩০ শতক জমির ধান কেটে ফসল ঘরে তুলতে সহায়তায় করেন নেতাকর্মীরা।
এসময় আরো ধান কাটেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ, শাকিল আহমেদ,আবু বক্কর সিদ্দিকী শাকিল,আব্দুস সামাদ টিপু,সাংগঠনিক সম্পাদক অনিক দাস,উপ দফতর সম্পাদক সাদেক আহমদ,জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, উবায়েদ হোসেন,সোহাগ আহমদ প্রমুখ।