২৫ ফেব্রুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : খেলাফত মজলিসের কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান বলেছেন পরিবেশ সমাজ ও আগামী প্রজন্মের চিন্তা বাদ দিয়ে কোন উন্নয়নই টেকসই উন্নয়ন হতে পারেনা। আমরা উন্নয়নে যতটা আগ্রহী টেকসই উন্নয়নে ততটা নই। কিন্তু এ অবস্থা চলতে থাকলে আমাদের উপর প্রকৃতিক, সামাজিক ও অর্থনৈথিক চরম বিপর্যয় নেমে আসবে। যা থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই বিশ্বায়ন ও জলবায়ু পরিবর্তনের এ যুগে সুপরিকল্পিত টেকসই নগরউন্নয়ন অত্যন্ত গুরত্বের দাবীদার। এমতাবস্থায় গণমানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন খেলাফত মজলিস তার সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা এড়িয়ে ঘরে বসে থাকতে পারেনা। তাই আগামী সিসিক নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে টেকসই নগরায়নের চ্যালেঞ্জ গ্রহন করার মত সৎ যোগ্য ও তরুণ নেতা সিলেট মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন কে সম্ভাব্য সিসিক মেয়র প্রার্থী হিসেবে নগরবাসীর খেদমতে উপস্থাপন করেছে। আমরা নগরবাসির সহযোগিতা প্রত্যাশী।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা ঘোষিত থানায় থানায় কর্মী সমাবেশের অংশ হিসেবে নগরীর আম্বরখানায় খেলাফত মজলিস বিমানবন্দর থানা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আল মামুন বলেন, তরুণ সমাজ কে বাদ দিয়ে টেকসই নগরায়ন কোন অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু অত্যন্ত দুঃখ জনক হলেও সত্য যে সিলেট শহরের প্রায় ৫ লাখ তরুণ ছাত্র-ছাত্রী আবাসন সমস্যায় ভোগছে। তাদের এ সমস্যা নিরসনে কোন সরকারই এগিয়ে আসছেনা। তিনি সরকার তথা সিসিক কে এ সংকট নিরসনে বাস্থবমুখি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বিমানবন্দর থানা সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সহসভাপতি একরামুল হক নগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান।
কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস শাহপরাণ পূর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম সাবির বিমানবন্দর থানা সহ সভাপতি আব্দুর রহমান বায়তুলমাল সম্পাদক শাহীন আহমদ কতোয়ালী পূর্ব থানা সাধারণ সম্পাদক তৌহীদ আহমদ চৌধুরী বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক অফিস ও প্রচার সম্পাদক কয়ছর আহমদ শাহপরাণ পশ্চিম থানার অফিস ও প্রচার সম্পাদক বাহা উদ্দিন আরমান ইসলামী ছাত্র মজলিস দারুস সালাম জামেয়ার সভাপতি উমায়ের আহমদ।
সমাবেশে অন্যান্যের উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু তাহের ত্বাকি ১৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শিব্বির আহমদ ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফী উদ্দিন বায়তুলমাল সম্পাদক খুরশেদ আলম ৪ নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হক ছাত্র মজলিস শাহজালাল জোন সভাপতি এহসান আহমদ সহযোগী সদস্য জুনাইদ আহমদ স্বপ্নঘুড়ি আসর সভাপতি বখতিয়ার আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক সাকিব আল হাসান সাংগঠনিক সম্পাদক ইনতিসার মুবতাসিম খান ইশমাম ফরওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ যুব উন্নয়ন সম্পাদক তানভীর আহমদ তালুকদার যুব সংগঠক আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা আগামি ১ মার্চ জালালাবাদ থানা এবং ৯ মার্চ শাহপরাণ থানা শাখার অনুষ্টিতব্য কর্মী সমাবেশ সফল করে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন।
(আজকের সিলেট/২৫ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)