২৬ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ করেছেন। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সভাকক্ষে তারা শপথ নেন।
শপথ গ্রহনকারী চেয়ারম্যানবৃন্দ হলেন- সদর উপজেলার খাদিমনগর ইউপি চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও টুকের বাজার ইউপি চেয়ারম্যান মো. সফিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সদরইউপি চেয়ারম্যান তায়ফুর রহমান শাহিন, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু , ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু
ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন।
শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা প্রমুখ।