২৫ এপ্রিল ২০২৩


শ্রীমঙ্গলে বাস চাপায় যুবক নিহত

শেয়ার করুন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে নানাবাড়ি বেড়াতে এসে বাস চাপায় এক যুবক নিহত হয়েছে । নিহত তোফাজ্জল হোসেন অপু (২৬)মৌলভীবাজার সদরের কাজিরবাজার এলাকার আব্দুন নুরের ছেলে। সে ঈদে তার নানা বাড়ি শ্রীমঙ্গল বেড়াতে এসেছিলেন।

সোমবার বিকেল সোয়া ৪টায় শ্রীমঙ্গল থানাধীন উত্তর ভাড়াউড়া গ্রামে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফোনে ফ্লেক্সিলোড করতে নানার বাড়ি থেকে বের হয়ে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে আজমির ময়দা মিলের সামনে ওঠে । এসময় দ্রুতগামী একটি মিনি বাস (সিলেট-ব-৬২০৪) তাকে চাপা দিলে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ঘটনার পরপর মিনিবাসটি আটক করেছি। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন