২৫ এপ্রিল ২০২৩


মোহনা সমাজ কল্যাণ সংস্থার শোক

শেয়ার করুন

ডেস্ক নিউজ: সিলেটের ঐতিহ্যবাহী ‘মোহনা সমাজ কল্যান সংস্থা’র সভাপতি, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি, মৌমিতা বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরির পরিচালক মাছুম আহমেদের মাতা ফাতেহা খাতুন (৮৭) বিগত সোমবার রাত ৮টা ৩০মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে করের পাড়া নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

মরহুমা মৃত্যুতে গভীর ও সমবেদনা প্রকাশ করেছে মোহনা পরিবার এবং করের পাড়া শাপলা সংঘ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

মোহনা সমাজ কল্যান সংস্থার পরিচালক ও শাপলা সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি দেবজ্যোতি মজুমদার রতন, সাধারণ সম্পাদক নিপেন্দ্র দে নিপু বলেন – আমরা মাছুম আহমেদ এর মায়ের মৃত্যুতে শোকাভিভূত, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করছি।

শেয়ার করুন