২৪ ফেব্রুয়ারি ২০১৮


সুনামগঞ্জে ‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলন’’র মানববন্ধন

শেয়ার করুন

আজকেরসিলেটডেস্ক: সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, কাজে নীতিমাল লঙ্ঘন, গাফিলতি ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলন’।

শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে, প্রবীণ আইনজীবী স্বপন কুমার দেব, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সংগঠনের সদস্য মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, কৃষকনেতা আবদুল কাইয়ুম প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, গত বছরে হাওরে ফসলহানির পর সরকার বাঁধের কাজের নতুন নীতিমালা করেছে। এর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনকে। কিন্তুকাজে গাফিলতি ও নানাভাবে অনিয়ম হচ্ছে।

২৮ ফেব্রুয়ারির মধ্যে সব বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও মাঠের পরিস্থিত উদ্বেগজনক। এ সময়ে বাঁধের কাজ শেষ হবে না। আর যেখানে কাজের দরকার নেই সেখানে কাজ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা আছে।

যে কারণে কাজে গাফিলতি ও অনিময় হচ্ছে। যদি এবার হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে সংশ্লিষ্ট সবাইকে দায় নিতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।

 

 

(আজকের সিলেট/২৪ফেব্রুয়ারি/ডি/এফএম/ঘ.)

শেয়ার করুন