২৪ এপ্রিল ২০২৩


এসি ছাড়াই শান্তিতে ঘুমানোর উপায়

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক : গ্রীষ্মের প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন। নেই বৃষ্টি, প্রখর রোদে বেড়েই চলছে তাপমাত্রা। অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থায় মানুষ। দেশের কিছু কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। ঢাকার তাপমাত্রাও ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

এই অবস্থায় শুধু ফ্যানের বাতাস ও এসিতে কিছুটা স্বস্তি পেলেও নিম্ন আয়ের মানুষের জন্য মুশকিল হয়ে উঠছে। সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে বিছানায় পিঠ ঠেকানোরও নেই উপায়। গরম হয়ে থাকছে বিছানা-পাটিও।

এসব কারণে একটু শান্তিতে ঘুমোতে এয়ার কন্ডিশনার বা এয়ার কোলার কিনতে ভিড় করছেন দোকানে। কিন্তু এগুলোর দামও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তাহলে কী করবেন? রাতে ঘুমোনোর আগে অল্প কয়েকটা টিপস মেনে চলুন। তাহলেই, এই তীব্র গরমেও এসি ছাড়াই পেতে পারেন একটু স্বস্তি।

ন্যাচারাল ভেন্টিলেশন
এই সময়ে বেশি প্রয়োজন ঘরগুলো খোলামেলা রাখা। কোনোভাবেই স্বস্তি মিলবে না যদি না ঘরে বাতাস চলাচল করতে না। তাই সবসময় খোলা জানালার দিকে খেয়াল রাখতে হবে। বিকেলের পরই ঘরের সব জানালা খুলে রাখবেন।

সুতির চাদর
কটনের চাদর ব্যবহার করুন। এতে বিছানা ঠান্ডা থাকবে।

সাদা রঙের চাদর
গরমের সময় সাদা বা হালকা রংয়ের সুতির কাপড় বিছানার চাদর হিসেবে ব্যবহার করতে পারেন। কেননা এতে গরমবোধ কম হয় বলে মনে হয়।

বিছানা রাখতে পারেন ফ্রিজে
বন্ধ ব্যাগে বিছানার চাদর, বালিশের কভার ভরে তা রেফ্রিজারেটরে রেখে দেওয়া যেতে পারে। শোয়ার সময় সেগুলো পেতে নিলে আরাম অনুভব করবেন।

ভিজে কাপড়ে বিছানা মুছুন
একটি কাপড় বা তোয়ালে ভিজিয়ে নিন। তারপর সেই ভিজে কাপড় দিয়ে বিছানাটা ভালো করে মুছে নিন। এই ভিজে বিছানায় ঘুমোলে ঘুম ভালো হবে।

অন্ধকার রাখুন ঘর
অপ্রয়োজনীয় আলো সন্ধ্যার পর থেকে নিভিয়ে রাখাই ভালো। এতে করে ঘর ঠান্ডা থাকে।

বাড়ির চারপাশে গাছপালা
বাড়ি ঠান্ডা রাখার জন্য বাড়ির চারপাশে গাছপালা লাগাতে পারেন। বাড়ির চারপাশে ঘাস বা গুল্মজাতীয় গাছপালা থাকলে ঘর ঠান্ডা থাকে।

হাইড্রেটেড থাকুন
ঘুমোতে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ পানি খান।

গোসল করে ঘুম
শোওয়ার আগে স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করুন।

হালকা পর্দা
গরমে ঘরে এমন পর্দা টাঙান, যাতে বাতাস চলাচলে বাধাপ্রাপ্ত না হয়। এতে বাইরের তাপ সবচেয়ে ভালো আটকানো যায়। ভিজে কাপড়ও জানালায় টাঙিয়ে রাখতে পারেন।

শেয়ার করুন