২৪ ফেব্রুয়ারি ২০১৮
আজকেরসিলেটডেস্ক: হবিগঞ্জে পুলিশ এসল্ট মামলার আসামি মামুন মিয়া (৩০) নামে এক যু্বদল কর্মীকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার মামুন শহরের বাস টার্মিনাল এলাকার আব্দুল খালেকের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে শহরের মোহনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ডালিম আহমেদ।
ডালিম আহমেদ বলেন, মামুন পুলিশ এসল্ট মামলাসহ একাধিক মামলার আসামি। শনিবারই তাকে আদালতে সোপর্দ করা হবে।
(আজকের সিলেট/২৪ফেব্রুয়ারি/ডি/এফএম/ঘ.)