২০ এপ্রিল ২০২৩


প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছেন : শফিক চৌধুরী

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদের ভালো রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা গ্রহন ও দ্রুত বাস্তবায়ন করছেন। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি এবং ভাতা প্রাপ্তি সহজ করতে মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত মোবাইল ফোনের অ্যাকাউন্টে সরাসরি সম্মানী ভাতা প্রদাণের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ তৈরী করে দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমস্ত্রী জননেত্রী শেখ হাসিনা।তাই অনুরোধ রইল বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা যেন নৌকা ছাড়া অন্য কোথাও না যায়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাক বাংলায় প্রতি বছরের ন্যায় নিজ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তযুদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হারুন মিয়া, আলা মিয়া, আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, আওয়ামীলীগ নেতা ইসকন্দর আলী, জুবায়ের আহমদ শাহিন, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি চঞ্চল পালসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন