২৩ ফেব্রুয়ারি ২০১৮


মৌলভীবাজারে গ্যাসের পাইপ লাইনে আগুন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের কুদালিছড়ায় গ্যাসের পাইপ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসের পাইপে ছিদ্র থেকে থাকায় এ ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুন ধরেছে তা কেউ জানাতে পারেনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের কুদালিছড়া ব্রিজের পাশে গ্যাসের পাইপ লাইনে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের গাড়িতে পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করে দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম  হন।

শেয়ার করুন