১৯ এপ্রিল ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মনতলা ব্লাড ডোনেশন সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় মনতলা সরকারি কলেজে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠন পরিচালক আবু মো: ফাহমিদ আলম এর সভাপতিত্বে এবং রেড সেল ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহীন আলম,০১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়সাল আহমেদ, বাংলা টিভির সাংবাদিক মোঃ হামিদুর রহমান।
এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী ৭টি সংগঠন কে বিশেষ অবদান রাখায় সম্মাননা (ক্রেস) প্রদান করা হয়। মনতলা ব্লাড ডোনেশন সোসাইটি সদস্যদের মাঝেও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ রকম মহৎ কাজ সবাই করতে পারে না।রক্তদান করা সবার ভাগ্যে জুটে না।যাদের রক্তের প্রয়োজন হয় তারাই বুঝে রক্তের প্রয়োজন কেমন।সংগঠনের ভবিষ্যতে সন ধরনের সহযোগিতা করবেন বলে জানান।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।