১৭ এপ্রিল ২০২৩


লালাবাজারে পিকআপভ্যানের ধাক্কায় বাইকার নিহত

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পিকআপভ্যানের ধাক্কায় দ্বীন ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দ্বীন ইসলাম ফেনী জেলার বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার বিকেল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- সুমন মিয়া (৩২), চাঁন মিয়া (৩২), শিমুল মিয়া (৩৮), আক্তার হোসেন (৩৫) ও সিরাজ মিয়া (৩০)। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে দ্রুতগামি একটি ট্রাক বিপরীতগামি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পিকআপভ্যানটি আরওো চার পথচারিকে চাপা দেয়। এতে ওই পথচরিরা গুরুতর আহত হন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. সামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন