১৬ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে এবং দেশের অর্থনীতিকে স্বচল রাখতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠান। আর সরকার লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটি জাতির জন্য এর চেয়ে কলঙ্কজনক আর কি হতে পারে। আওয়ামিলীগের লাগামহীন লুটপাট, দুঃশাসনের ফলে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এখন তারা আবার একটি পাতানো নির্বাচনের চেষ্টা করছে। আওয়ামীলীগের অধিনে কোন পাতানো নির্বাচনে বিএনপি যাবে না।
রোববার কানাইঘাট উপজেলার বৃহত্তর বড়দেশ জাতীয়তাবাদী প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বানীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও প্রবাসী ওয়েছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সংবর্ধিতর বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক শরিফুল হক, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জালাল খাঁন, মাহবুব আলম, সাহিন আলম জয়, আহমদ সোলেমান, খছরুজ্জামান পারভেজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য ফরিদ উদ্দিন খান, এড নাসির উদ্দীন সাদিক, আবুল কাশেম।