১৬ এপ্রিল ২০২৩


সুনামগঞ্জে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিটস্ট্রোকে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক মাসুক মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত মো. মিয়া বকসের ছেলে।

রোববার দুপুরে উপজেলা বড়দল ইউনিয়ন কাউকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবার সূত্র জানায়, কৃষক মাসুক মিয়া মাটিয়ান হাওর থেকে বোরো ধান কেটে নিজ বাড়ি কাউকান্দি গ্রামে খলায় নিয়ে আসেন। পরে মাড়াই করে সংরক্ষণ করায় সময় অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন পার্শ্ববর্তী কাউকান্দি বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, অতিরিক্ত তাপমাত্রায় কৃষক মৃত্যুর বিষয়ে কেউ জানায়নি। তার পরিবারের বিষয়ে খোঁজ নেবো। এ সময় এই গরমের মধ্যে সবাইকে সাবধানে কাজ করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন