১৬ এপ্রিল ২০২৩


বিশ্বনাথে ডাকাত দলের সদস্য গ্রেফতার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিশ্বনাথে মো. সুজন আহমদ সেবল নামে আন্তজেলা ডাকাতদলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথের বৈরাগীগাঁওয়ের হাসান খান ওরফে হুছন খাঁ’র পুত্র।

শনিবার দিবাগত মধ্যরাতে বিশ্বনাথ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সেবল ছয়টি ডাকাতি ও একাধিক চুরিসহ বিভিন্ন অপরাধের মামলার পরোয়ানাভুক্ত আসামি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন