
ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ইয়াবাসহ আবু সুফিয়ান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) র্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে কলকলিয়া বাজার থেকে ৩৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুফিয়ান জগদীশপুর গ্রামের আবুল হোসেনের পুত্র।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত সুফিয়ান এবং উদ্ধারকৃত মাদক জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।





