১৮ জুলাই ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় অন্তত মালাকার (২২) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্তত মালাকার রাজনগর উপজেলার ধিরেন্দ মালাকারের ছেলে। সে দীর্ঘদিন যাবত চাঁদনীঘাট এলাকার একটি চুল কাটার সেলুনে কাজ করত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ইসলাপুর এলাকার রাস্তার পাশের খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, সোমবার রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ মঙ্গলবার সকালে ইসলামপুর এলাকার রাস্তার পাশে একটি খালের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, তার গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে।
(আজকের সিলেট/১৮ জুলাই/ড/কেআর/ঘ.)