৭ এপ্রিল ২০২৩
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলীর অসুস্থ্ মায়ের পাশে দাঁড়িয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাসেল, সিলেট জেলা কৃষকলীগের সহ সভাপতি মো. মিফতাহুল হোসেন চুইট, সিলেট জেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য ও সিলট জেলা মুক্তি যোদ্ধা মঞ্চ সভাপতি সৈয়দ মোস্তাক আহমেদ বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়া।
শুক্রবার তারা শুকুর আলীর মাকে দেখতেমযান এবং নগদ ৮ হাজার টাকা আর্থিক সহায়তা করেন
জানা যায়, বোয়ালজুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শুকুর আলীর মা দীর্ঘ দিন থেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী। এনিয়ে স্থানীয় ভাবে কর্মরত আজকের সিলেট ডটকম এর ফটো সাংবাদিক জাহেদ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্ট দেখে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়া কৃষকলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে শুক্রবার শুকুর আলীর বাড়িতে যাননতারা এবং চিকিৎসার জন্য অর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাসেল বলেন, বাংলাদেশ কৃষকলীগ মাঠের কাজ করার দল। আমরা কৃষকদের নিয়ে কাজ করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে কৃষকদের বিকল্প নেই। বাংলাদেশ কৃষকলীগের পক্ষ থেকে মফস্বল এলাকার সাধারণ সম্পাদকের মায়ের চিকিৎসা বাবদ কিছু অর্থ সহায়তা করা হয়।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়া বলেন, ফেসবুক স্ট্যাটাস দেখে ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগ নেতার পাশে দাড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।