১৮ ফেব্রুয়ারি ২০১৮

গোলাপগঞ্জ:: গোলাপগঞ্জে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার ধর্ষককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, ধর্ষক রেহান আহমদ(৩৫) ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল নওয়া পাড়া গ্রামের মৃত কুটু মনার পুত্র। সে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন কুটকৌশলের আশ্রয় নিয়ে প্রতারণার মাধ্যমে প্রেমের ফাদে ফেলে একাধিক তরুণীকে বাড়িতে ঢেকে এনে একের পর এক নিজে ও একাধিক ব্যক্তিকে দিয়ে পাশবিক নির্যাতন করতো। রেহান নিজেই পুলিশের কাছে বিষয়টি জানিয়েছে।
গত ২ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে সুনামগঞ্জের এক তরুণীকে ফুসলিয়ে সিলেটে আনে। পরে সিলেট থেকে তার কানিশাইলস্থ বাড়িতে নিয়ে এসে একাধিকবার ধর্ষণ করে। তাকে নিয়ে সিএনজিযোগে বিয়ানীবাজার যাওয়ার পথে বিয়ানীবাজার বিজিবি ক্যাম্পের সামনে পৌছামাত্র বিজিবি সদস্যদের দেখে তরুণী চিৎকার দিয়ে সিএনজি থেকে লাফ দিয়ে নেমে আসলে বিজিবি সদস্যরা লম্পট রেহান আহমদসহ তরুণীকে বিয়ানীবাজার থানা পুলিশের হাতে হস্তান্তর করে।
পরে বিয়ানীবাজার থানা পুলিশ গোলাপগঞ্জ মডেল থানার কাছে তাদের হস্তান্তর করে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, তরুণীকে ফরেনসিক রিপোর্টের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আটককৃত ধর্ষক রেহান আহমদের বিরুদ্ধে ধর্ষনের শিকার তরুণী নিজে বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-১০/১৭) দায়ের করে।
আজকের সিলেট/এস আর/ঘ.