৬ এপ্রিল ২০২৩


জৈন্তাপুরে নালা থেকে লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুর উপজেলার সাবেরবন্দ হাওর থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়ার দুখু মিয়ার পুত্র। তিনি বর্তমানে আসামপাড়া গুচ্ছগ্রামে সববাস করতেন ।

বৃহস্পতিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের সাবেরবন্দ হাওর এর বাদশা মিয়ার জুন এর পশ্চিম পাশে নালা থেকে তার লাশ উদ্ধার করে।

জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে জৈন্তাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে বসবাস করছিলেন। ৩ সন্তানের জনক মোহাম্মদ আলী পেশায় পাথর শ্রমিক ছিলেন। প্রথমে স্থানীয় এক মহিলা ঘাস আনতে গিয়ে জমির নালার পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানান। স্থানীরা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

প্রথমে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। পরে থানায় নিয়ে যাওয়ার পর লাশটি সনাক্ত করা হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন