১৭ ফেব্রুয়ারি ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকের এক টেবিলে বসেছেন জেলার তিন সংসদ সদস্য।
শনিবার দুপুরে রেষ্ট ইন হোটেলে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটঅ্যাপ এন্ড ফেইসবুক পেইজ এই বৈঠকের আয়োজনে গোলটেবিল বৈঠকে মোলভীবাজারের চার সংসদীয় আসনের সদস্যরা এক টেবিলে বসেন।
বৈঠকে সকাল ১১টায় মৌলভীবাজার ৩ আসনের সাংসদ ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন, বেলা ১২টায় মৌলভীবাজার ৪ আসনের সাংসদ ও সাবেক চিপ হুইপ আব্দুস শহীদ, বেলা সাড়ে ১২টায় মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন যোগ দেন। এছাড়া মৌলভীবাজার ১ আসনের সাংসদ ও হুইপ মো: শাহাব্বুদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে।
এসময় জেলার সাবেক সাংসদ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবি, সাংবাদিক ও সুধীবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন শুধু আমাদের জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য একত্রিত হয়েছে। সাংসদরা যদি গুরুত্ব সহকারে এর জন্য কাজ করেন তাহলে এটা সম্ভব হবে।
আজকের সিলেট/এস আর/ঘ.