১ এপ্রিল ২০২৩


কমলগঞ্জে গাড়ি চাপায় ব্যাংকারের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে গাড়ি চাপায় এক ব্যাংকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হলিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাস্ট ব্যাংক সিলেট শাখার কর্মকর্তা হৃদয় ছত্রী (২৪) মাধবপুর চা বাগানের বাসা থেকে মোটরসাইকেলযোগে সিলেট যাওয়ার পথে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের হলিছড়া এলাকায় পেছন দিক আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে কুলাউড়া থানাকে খবর দেয়। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার মানিব্যাগ থেকে পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন