৩১ মার্চ ২০২৩


সাংবাদিকদের সম্মানে মিফতাহ্ সিদ্দিকীর ইফতার ও দোয়া মাহফিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করেন।মুক্ত চিন্তা ও সমাজের অগ্রসরে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। রাজনীতিবিদরাও সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে নিরবধি কাজ করেন। সাংবাদিক ও রাজনীতিবিদদের ইতিবাচক সম্মিলিত প্রয়াস একটি জাতিকে সভ্যতার শিখরে নিয়ে যেতে পারে।

শুক্রবার নগরীর একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক চলার পথে আপনাদের সহযোগিতা সেই শুরু থেকেই পেয়ে এসেছি। আপনাদের কাছে তাই আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে এটা আমার প্রত্যাশা। আগামীদিনে সমৃদ্ধশালী ও সুন্দর সিলেট
গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সকল অনিয়ম ও অসুন্দরের বিরুদ্ধে সংগ্রামে এবং সুন্দরের পক্ষে কাজ করতে আমাকে আপনাদের পাশে পাবেন।

এসময় সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরু ও রোকশানা বেগম শাহনাজ সহ সিলেটে কর্মকরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন