১৫ ফেব্রুয়ারি ২০১৮


শাবিতে এসইউডিএস এর রম্য বিতর্ক

শেয়ার করুন

 

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভালোবাসা দিবসে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ‘ষড়ঋতুর নানা চিত্র, ভালোবাসার বৈচিত্র্য’ শিরোনামে এ রম্য বিতর্কটি বিশ্ববিদ্যালয়ের প্রাচীন বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এর আয়োজনে পরিবেশিত হয়।

বুধবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রদর্শনী বিতর্কটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, বেগম সিরাজেুন্নেসা চৌধুরী ছাত্রী হল এর প্রভোষ্ট সহযোগী অধ্যাপক শরীফা ইয়াসমিন , প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক আফজাল হোসেন, এসইউডিএস এর সভাপতি জান্নাতুল তাজরীন, সাধারণ সম্পাদক নুর-ই-জান্নাত প্রমুখ।

প্রদর্শনী বিতর্কে বিভিন্ন ঋতুতে ভালবাসা নিয়ে বিভিন্ন ঋতু’র পক্ষে যুক্তি তুলে ধরেন বিতার্কিকরা।

 

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচঅাই/১৫ ফেব্রুয়ারি/ঘ.)

শেয়ার করুন