১৩ ফেব্রুয়ারি ২০১৮

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার থেকে চারদিনব্যাপী ‘একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম-২০১৮’ শুরু হতে যাচ্ছে।
সিলেট বিভাগীয় এই প্রশিক্ষণে বিভাগের চারটি জেলার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ ওমায়ের আদনান এ তথ্য জানান।
মোহাম্মদ ওমায়ের আদনান তিনি আরো জানান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ডেমোক্রেসি ওয়াচ এর উদ্যোগে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সেন্টারে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, স্বেচ্ছাসেবী বিভিন্ন আন্তর্জাজিক সংগঠনের প্রশিক্ষণ সমূহ ঢাকা কেন্দ্রীক অনুষ্ঠিত হওয়ায় সিলেট বিভাগের শিক্ষার্থীরা সেই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে না। এই প্রশিক্ষণের মাধ্যমে সিলেট বিভাগের তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব বিকাশ ঘটবে এবং প্রশিক্ষণটি দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সহযোগীতা করবে।