১৩ ফেব্রুয়ারি ২০১৮


বিয়ানীবাজারে ৬ রাউন্ড গুলিসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ছয় রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত আমির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারকৃত আমির হোসেন (৪০) বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের মস্তাকিম আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রাম থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির হোসেনের বিরুদ্ধে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী জানান, আমির হোসেনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে। ডাকাতি করতে সে ওই গুলিগুলো সংগ্রহ করেছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে আমির হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

(আজকের সিলেট/১৩ ফেব্রুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন