১৭ মার্চ ২০২৩


ওসমানীনগরে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি :  সিলেটের ওসমানীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ১০৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, ওসমানীনগর থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে।

সকাল ১১ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি রাজীব দাস পুরকায়স্থ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল সহ আরো অনেকে।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছের বঙ্গবন্ধুর শৈশব সম্পর্কে জানাতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কিত বইগুলো পড়তে হবে। আলোচনা সভা শেষে এসওএস শিশু পল্লীর শিশুদের নিয়ে জাতির পিতার জন্মদিনের কেক কাটা হয়। এসময় উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ও সুশীল সামাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন