১০ ফেব্রুয়ারি ২০১৮


সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৫

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট। পুলিশের সাঁড়াশি অভিযানে সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় মোট ২৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বেশির ভাগ বিএনপি নেতাকর্মী বলে জানা যায়।

সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মোট ১৬ জনকে। এরমধ্যে ৮ ফেব্রুয়ারির ঘটনায় ৩ জন ও অন্য ১৩ জন বিভিন্ন মামলার আসামী।

এদিকে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরও ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের বেশির ভাগই বিএনপি নেতাকর্মী বলেও  জানা গেছে।

 

এস আর/ঘ.

শেয়ার করুন