৯ ফেব্রুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট :বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট নগরীতে কড়া নিরাপত্তায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নগরীর দরগাহ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ শেষ হওয়ার পর দলীয় নেতাকর্মীরা দরগাহর প্রধান ফটকের সড়ক থেকে মিছিল শুরু করেন। এসময় পুলিশ থাকলেও তারা কোনো বাধা দেয়নি। কয়েকশ নেতাকর্মীর মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। বিএনপির সব কেন্দ্রীয় কর্মসুচীতে সিলেট বিএনপি মাঠে থাকবে জানিয়ে আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতা কর্মীদের অংশ নেয়ার আহবান জানান তিনি।
মিছিলে অন্যদের মধ্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কয়েস লোদি, হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ ।