১১ মার্চ ২০২৩


মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ মাধবপুর : মাধবপুরের মৌজপুরে কাছে মেহেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় আহত শিশু সালাম মারা গেছে। গুরুতর আহত হওয়ায় তাকে শুক্রবার (১০মার্চ) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সালাম মেহেরপুর গ্রামের জলিল মিয়ার পুত্র।

গতকাল শুক্রবার বিকালে রাস্তায় খেলা করার সময় মাধবপুর-মনতলা সড়কের মেহেরপুরের কাছে একটি দ্রুতগামী মোটরসাইকেল সালাম (৪) কে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে গুরুতর আহত হয়।

স্বজনেরা সালাম কে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মোটরসাইকেল ও এর চালককে শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন