৯ মার্চ ২০২৩


হবিগঞ্জে কৃষকের ‘ধানের খড়’ বিনষ্টের অভিযোগ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের আদালত থেকে মামলা না তোলায় মামলার বাদী লুৎফুর রহমানের গরুর খাদ্য ‘ধানের খড়’ পুড়ে ছাই করার অভিযোগ ওঠেছে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন প্রতি।

ঘটনার বিবরণে লুৎফুর রহমান অভিযোগ করে বলেন, একই গ্রামের হাজী আব্দুল সাত্তার মাষ্টারের ভাগিনা আব্দুল কাইয়ুমের সাথে তার দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। এমনকি আমাদের দায়ের করা মামলা আদালত থেকে না তোলে নেওয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আব্দুল সাত্তার মাষ্টারের দুই ছেলে ছাদিকুর রহমান ও ছালিকুর রহমন ধানের খড়ে দিন দুপুরে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দেয়। এমনকি তাকে হত্যার হুমকিও দেয় বলে জানান লুৎফুর রহমান।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন সদস্য কাজল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ধানের খড়ে আগুন দেওয়া বিষয়টি আমি অবগত আছি। বৃহস্পতিবার সকালে আব্দুল সাত্তার মাষ্টারের দুই ছেলে লুৎফুর রহমানের খড়ে আগুন দেওয়ার বিষয়টি আমার কাছে শিকার করেন। তারা বলেন আমার জায়গায় ধানের খড় রাখায় আগুন দেই।’

এ বিষয়ে দুই অভিযুক্তের বাবা আব্দুল সাত্তার মাষ্টার বলেন- আমার ছেলেরা এমন কাজ করবে কেন? তারা পাগল নাকি? অভিযোগকারী লুৎফুর রহমান মামলাবাজ ও ধুরন্ধর মানুষ। সে বিচার আদালত কিছুই মানে না। মামলার বিষয়ে তাকে মুরুব্বিরা বার বার বসার তাগিদ দিলে তিনি এড়িয়ে যান। এ অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।

শেয়ার করুন