৭ ফেব্রুয়ারি ২০১৮


সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস কার সংঘর্ষে নিহত ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার সংলগ্ন আল ফেরদৌসী কমিউনিটি সেন্টারের সামনে বাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। নিহত ৪ জন প্রাইভেট কারের যাত্রী এবং অন্যজন কারের ড্রাইভার।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জাকির হোসেন। তিনি  জানান, আজ দুপুর ১২টার দিকে  দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

তিনি আরো জানান, বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার ঘটনায় সুনামগঞ্জ- সিলেট সড়কে যানজট এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

 

আজকের সিলেট/এস আর/ঘ.

শেয়ার করুন