৭ ফেব্রুয়ারি ২০১৮
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা।
গত রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে তিনি তার রায়ের বিষয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বাংলানিউজ