৫ মার্চ ২০২৩


গোয়াইনঘাটে অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্টের ঘর হস্তান্তর

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২২ সালের ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত চলিতাবাড়ী বাইমারপার লোকমান আহমেদের পাকা ঘর নির্মান করে হস্তান্তর করা হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় ইউকে প্রবাসী আব্দুল মুবিনের তত্ত্বাবধানে যুক্তরাজ্যের অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্টে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের উদ্দেগে কমিউনিটি প্রজেক্ট ২০২২ প্রকল্পের বাস্তবায়নে নির্মাণ করা পাকা ঘর গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ী বাইমারপার গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকমান আহমদের ঘর হস্তান্তর করেন, ১ নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম। উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড সদস্য ইর্শাদ আলী ৯ নং ওয়ার্ড সদস্য দসরত সরকার , ময়নুল ইসলাম,সামছুল ইসলাম ও হারিছ আলী সহ আরো অনেকে।

জানা যায়, গত বছরের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন এলাকা মারাত্বক ক্ষতিগ্রস্ত হয় । গোয়াইনঘাটের প্রায় ৯৯% বাড়ি ঘর পানির নিচে তলিয়ে গিয়ে বানের শ্রোতে ভেসে যায় । সেই অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ সাহায্যের জন্য চেরাটি ডিনারের মাধ্যেমে সাহায্য তোলা হয় এবং এর মাধ্যেমে পাকাঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রজেক্ট প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ১৩টি ঘর দেওয়া হবে। যার মধ্য থেকে আজ দ্বিতীয় ঘর হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে বাকী ঘরগুলো নির্মাণ করে ধারাবাহিকভাবে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন