১ মার্চ ২০২৩


মাধবপুরে অবৈধভাবে মাটিকাটায় ১লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়ার পুর্ব পাশে মাধবপুর-মনতলা সড়কের শেওলিয়া ব্রীজের কাছে ফসলী জমি থেকে এক্সকেভেটরের মাধ্যমে মাটি উত্তোলণের দায়ে আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।আজ দুপুরে সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে আমির উদ্দিনকে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

আমির উদ্দিন জগদীশপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবেই আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তবে অবৈধভাবে মাটি উত্তোলণ করে আমির উদ্দিন কোথায় নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন নি তিনি

শেয়ার করুন