২৮ ফেব্রুয়ারি ২০২৩


সদর উপজেলার তিন ইউপি নির্বাচন ১৬ মার্চ : প্রতীক বরাদ্দ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারীসহ সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই জোর প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

মঙ্গলবার সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

সিলেট সদর উপজেলার টুকের বাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন চা শ্রমীক নেতা রাজু গোয়ালা, আনারন প্রতীকে মোঃ সফিকু রহমান, চশমা প্রতীকে রফিক আহমদ।

উপজেলার খাদমি পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন মোঃ নজরুল আসলাম, ঘোড়া প্রতীকে বদরুল ইসলাম আজাদ, আনারস প্রতীকে মোঃ ছইদুর রহমান এনাম. বাইসাইকেল প্রতীকে জেপি নেতা ইফতেখার আহমদ লিমন, অটোরিক্সা প্রতীকে মোহাম্মদ আবু সাইদ, মটর সাইকেল প্রতীকে মোঃ আব্দুল কাদির, চশমা প্রতীকে মোঃ মহি উদ্দিন, হাতপাখা প্রতীকে মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সদর উপজেলার ৩ টি ইউনিয়নে ইভিএম ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন