২৮ ফেব্রুয়ারি ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে খুন ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীর নাম বিনয় রায় (৪৩)। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন আবিদ হোসেন রিমন (২৪) ও সমছু মিয়া (৪০)।
মঙ্গলবার দুপুর ১২ টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন।
আদালত সুত্রে জানাযায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি আবিদ হোসেন রিমন। এ মামলায় ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
২০১৪ সালের ১৯ মার্চ তারিখে দোয়ারাবাজার উপজেলার এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি সামছু মিয়া।এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
এদিকে, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি বিনয় রায় তার স্ত্রী ময়না রায়কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক তিনটি মামলা আদালত তিন আসামিকে সাজা প্রদান করেন।