২৬ ফেব্রুয়ারি ২০২৩


শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা

শেয়ার করুন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সম্পন্ন । রবিবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারো কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে এবং প্রভাষক নুরুন নাহার ও প্রভাষক আব্দুল মুক্তাদিরের যৌথ পরিচালনায় আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল । স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী । সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, থানার ওসি মোঃ নাজমুল হক কামাল, সাবেক গভর্নিং বডি সদস্য যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট মীর গোলাম মোস্তফা, জেলা আ’লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, এডভোকেট মোঃ হুমায়ুন কবির সৈকত, সাবেক জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, বর্তমান গভর্নিং বডি সদস্য ও সাবেক কাউন্সিলর রাহেল মিয়া সরদার, গভর্নিং বডি সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ আবু তাহের প্রমূখ ।

অনুষ্ঠানে দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিততে কলেজ কর্তৃপক্ষ জানান, ১৯৭৩ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ । বর্তমানে কলেজটিতে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী অধ্যায়নরত । শিক্ষক-শিক্ষিকা রয়েছে ৪৫ জন। পাঁচটি বিষয়ে অনার্স (সম্মান ) কোর্স চালুসহ প্রতিষ্ঠানটিতে রয়েছে ডিগ্রি পাস কোর্স । এর পূর্বে কলেজ শিক্ষার্থী ও গভর্নিং বডি সদস্যরা কলেজটি সরকারি করণ ও চারদিকে বাউন্ডারি করণ দাবী গুলো তুলে ধরেন ।

এসময় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন , বর্তমান সরকার জনসংখ্যা মানব সম্পদে রুপান্তরিত করতে চায় । সে জন্য সারাদেশে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে-শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান তথ্য প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে খারাপ দিক গুলো বর্জন করতে হবে ।

তিনি আরো বলেন, অচিরেই শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ দ্রুত সরকারি করণ ও একটি মিনি স্টেডিয়াম করে দেওয়া হবে বলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা উল্লাসিত হন। উপস্থিত সকলেই করতালি দেন এবং এমপি আবুজাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ।

শেয়ার করুন