২৪ ফেব্রুয়ারি ২০২৩


ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট উপহার পেলেন মিজান মোহাম্মদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ‘সিলেটের তথ্য বিশ্বজুড়ে’ প্রতিপাদ্যকে ধারণ করে অগ্রসরমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের বর্ষসেরা ডেস্ক ইনচার্জ নির্বাচিত হয়েছেন পত্রিকার সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে ‘২০২২ সালের সেরা ডেস্ক ইনচার্জ’ নির্বাচিত হওয়া সাংবাদিক মিজান মোহাম্মদকে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিটের এ উপহার প্রদান করা হয়।

নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রতিনিধি সম্মেলনে এই উপহার মিজান মুহাম্মদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমণ্ডলীর সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী, আজকের সিলেট এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, বার্তা সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সহ সম্পাদক শাহিদ হাতিমী।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেদোয়ান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।

এদিকে, মিজান মোহাম্মদের এই অর্জনে আজকের সিলেট ডটকমের বিভিন্ন উপজেলা প্রতিনিধি ও ডেস্ক দায়িত্বশীলগণ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে অভিনন্দন জানিয়েছেন। আজকের সিলেট ডটকমের সম্পাদক ও প্রধান সম্পাদক যৌথ এক ক্ষুদে বার্তায় ধন্যবাদ জানিয়ে মিজান মোহাম্মদের পেশাগত সমৃদ্ধ জীবন কামনা করেন।

শেয়ার করুন