৫ ফেব্রুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এ সফরে যাচ্ছেন । সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হয়।
এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা দুপুরের মধ্যেই সিলেট পৌঁছার কথা। সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকাল ৩টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারত করবেন।